উত্তরদিনাজপুর

স্কুলের গেটের সামনেই লড়ির চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যুর ঘটনায় রনক্ষেত্রের চেহারা নিল রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়

স্কুলের গেটের সামনেই লড়ি চাপা পরে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় রনক্ষেত্রের চেহারা নিল রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়। উত্তেজিত জনতা ভাঙচুর করল ট্রাফিক পুলিশের অফিস। আগুন ধরানোর চেষ্টা করা হয় ঘাতক লড়িতে। ভাঙচুর ২০ থেকে ২৫ টি মোটরবাইক। উত্তেজনা থামাতে কমব্যাট ফোর্সসহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশকে লক্ষ্য করে বোমা ইট পাথর উত্তেজিত জনতার ছোঁড়ে বলে অভিযোগ। পুলিশও পালটা গুলি, টিয়ারগ্যাস ছোঁড়ে বলে জানা যায়। অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক ও ১০ এ রাজ্য সড়ক। মৃত ছাত্রের নাম প্রতিক চক্রবর্তী (১৫)। সুদর্শনপুর দ্বাড়িকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের দশম শ্রেনীর এই ছাত্রের বাড়ি কর্নজোড়া কালিবাড়ি এলাকায়। স্কুল ছাত্রের পথ দুর্ঘটনায় মৃত্যুর কারনে জনতা পুলিশ খন্ডযুদ্ধ রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে। ট্রাফিক পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ তুলে উত্তেজিত জনতা চড়াও হয় পুলিশের উপর। ভাঙচুর করা হয় পুলিশের ট্র‍্যাফিক কন্ট্রোল অফিসেও।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/fHJkY_hfFvA